
পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি CRPF এর ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়ানের উদ্যোগে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হয়েছে “মেরি লাইভ” নামাঙ্কিত কর্মসূচি,এর মধ্যে রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,দৌড় প্রতিযোগিতা,পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে সবুজায়নকে ধরে রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি একাধিক সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে মহিলা ব্যাটেলিয়নের তরফে। বুধবার ঝাড়গ্রাম জেলার অন্তর্গত লালগড় থানার ভাঙ্গাডালি গ্রামে মহিলা বাহিনীর কমান্ডেন্ট শ্রীমতি তোলিয়ার তত্ত্বাবধানে “মেরি লাইফ”কর্মসূচির মধ্য দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,জানা গিয়েছে গত এক মাস ধরে এই কর্মসূচি চলছে সারা জঙ্গলমহল জুড়ে,এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CRPF এর ডেপুটি কমান্ডেন্ট রুবিনা মল্লিক সহ অন্যান্য জওয়ানরা,জানা গিয়েছে এই দিন প্রায় শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র, পাশাপাশি শিশুদের বই,খাতা, পেন,ছেলেদের গেঞ্জি,প্যান্ট এবং মেয়েদের চুড়িদার সহ বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয় মহিলা ব্যাটেলিয়ানের তরফে,পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে মহিলা ব্যাটেলিয়ানের তরফে জানানো হয়েছে।











