বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক রওনা হন কলকাতা অভিমুখে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক রওনা হন কলকাতা অভিমুখে। ২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই কলকাতা যাচ্ছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। শুক্রবারও আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে রওনা দিলেন কর্মীরা। ট্রেনযাত্রী তৃণমূল কর্মী-সমর্থকদের কথা মাথায় রেখে ফালাকাটা স্টেশন চত্বরে খোলা হয়েছে সহায়তা ক্যাম্প। সেখানে উপস্থিত ছিলেন, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা টাউন ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি অশোক সাহা প্রমুখ। এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের দলীয় ব্যাজ পরিয়ে রেল সফরের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এদিন ফালাকাটা স্টেশনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।