নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-ফালাকাটার প্রমোদ নগরের নেহেরু স্মৃতি সংঘের ৪০তম পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়। ক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর আয়োজন করা হয় রক্তদান শিবিরের।এদিন ফালাকাটা ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৩০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। বিকেল সাড়ে পাঁচটায় এলাকার দুস্থদের মাঝে বস্ত্র বিতরনের পর অনুষ্ঠিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পী দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন জি বাংলা সারেগামাপা খ্যাত সম্পা বিশ্বাস। ক্লাব কোষাধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, গত অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে ২৮ সে অক্টোবর নক আউট নৈশ ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।সেই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান তিনি।ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
ফালাকাটার প্রমোদ নগরের নেহেরু স্মৃতি সংঘের ৪০তম পূর্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।











