নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন করা হলো শিশু দিবস। বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা বিজ্ঞানের অত্যাধুনিক সব মডেল তৈরি করে এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও অনিক রায় ছিলেন ফালাকাটা উত্তর মন্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক পিউ দে সহ অন্যান্য অতিথিগন। এদিন একে একে প্রদর্শনীতে থাকা মডেলগুলো ঘুরে দেখেন ফালাকাটার বিডিও অনিক রায়। ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি।
জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।











