দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বালুরঘাট হাসপাতালে নার্স-এর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার এবং সহকর্মীরা। মৃত নার্স-এর নাম ছন্দা বর্মন(২৬), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। জানা গেছে ছন্দা বর্মন নামের ঐ সেবিকা ১ বছর ধরে বালুরঘাট হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। মৃত নার্স-এর মামা দীপঙ্কর বর্মন জানিয়েছেন শনিবার জ্বর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্ত্তি হন ছন্দা বর্মন। উনার বক্তব্য ছন্দা বর্মন-এর রক্তের প্লেট কম ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ছন্দা বর্মন-কে সিসিইউ বিভাগে স্থানান্তরিত করে। রবিবার মারা যান ছন্দা বর্মন। ছন্দা বর্মন-এর জ্যাঠামশাই সন্তোষ বর্মন জানিয়েছেন বাবা মারা যাওয়ার পর মা এবং ভাই-এর সংসার চালানোর সমস্ত দায়িত্ব ছিল ছন্দা-র উপরে। তিনি পরিবারের একজনে চাকুরী দেওয়ার আবেদন জানান সরকারের উদ্দেশ্যে সংবাদমাধ্যমের মাধ্যমে।











