নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা। ইতিমধ্যেই মাদারিহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী। মাদারিহাটে তৃণমূলে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতদিন মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপি-র দখলে ছিল। পদ্মশিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোকে মাদারিহাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, প্রায় ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন জয়প্রকাশ।
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা।











