নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ নভেম্বর—-ট্রাক্টর গাড়ির চাপা পড়ে ১০ বছরের ১ স্কুল ছাত্র মৃত্যু ও আরো ২ স্কুল পড়ুয়া স্বাভাবিক আহত হয়।জানাযায় মৃত্যু ওই স্কুল পড়ুয়ার নাম শামীম আনসারী বয়স ১০,বাড়ি গাজোল শাহজাদপুর খড়দহিল এলাকায় বাড়ি।খড়দহিল জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।ও যারা স্বাভাবিক আহত তারা হলেন রাহুল আনসারী বয়স ১৩ অষ্টম শ্রেণীর পড়ুয়া,ইয়াসিন আনসারী বয়স ১২,মাদ্রাসা চতুর্থ শ্রেণীর পড়ুয়া।একই গ্রামে বাড়ি, দুর্ঘটনাটি ঘটেছে শাহজাদপুর অঞ্চলের খারদহিল গ্রামে ।দূর্ঘটনার পরিবার সূত্রে জানা যায় খড়দহিল গ্রামের রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল তিনটি বাচ্চা এরপর একটি ট্রাক্টার গাড়ি ধান আনলোড করে আসার পথে টারর্নিং ঘুরাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটারের নিচে চাপা পড়ে এমনি বিপত্তি ঘটে। এরপর উদ্ধার করে তৈরি করে নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য। গাজোল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই পড়ুয়াকে মৃত্যু বলে ঘোষণা করে।
ট্রাক্টর গাড়ির চাপা পড়ে ১০ বছরের ১ স্কুল ছাত্র মৃত্যু ও আরো ২ স্কুল পড়ুয়া স্বাভাবিক আহত হয়।











