
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, গত ৩রা মার্চ ছাত্র সংগঠনের ধর্মঘটের প্রচার স্থল থেকে প্রচার চলাকালীন বামপন্থী ছাত্রীকে থানায় তুলে নিয়ে গিয়ে থানার ভেতরে ওই থানার মহিলা ওসি সহ তার সহকর্মীরা যে অকথ্য অত্যাচার করেছে বলে অভিযোগ, আরো অভিযোগ অশ্লীল ভাষায় যেভাবে গালিগালাজ করা হয়েছে,তার প্রতিবাদে বৃহস্পতিবার DM অফিসে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচী গ্রহণ করা হয়। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা দেবলীনা সরকার সহ ভবানী চক্রবর্তী,নমিতা পাল,শাবানা বানু প্রমুখ। দেবলীনা সরকার বলেন ডি.এম স্যার আমাদের সাথে আজকে দেখা করে কথা বলেছেন। উনি বলেছেন,বিষয়টা দেখবেন,ওনার বাড়িতেও ওনার কন্যা সন্তান আছে। আমরা ওসির শাস্তির দাবি করেছি,নিরপেক্ষ তদন্ত করে বিষয়টি দেখার আবেদন করছি।












Leave a Reply