পথ দূর্ঘটনায় মৃত্যু তৃণমূল কংগ্রেস নেতার , এলাকায় শোকের ছায়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেস নেতার , পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূলের সভাপতি আব্দুল লতিবের মৃত্যু হল বুধবার রাতে গড়বেতা থানার বনকাটি এলাকায়। জানা যায় গড়বেতা থেকে মোটরবাইকে করে চন্দ্রকোনা রামজীবনপুরে আসার সময় চন্দ্রকোনা থেকে গড়বেতা রাজ্য সড়কের বনকাটি এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যান তেওয়ারী সহ তৃণমূলের নেতা কর্মীরা। এই তৃণমূল নেতার মৃত্যুতে শোকাহত রামজীবনপুর পৌরবাসী।
গতকাল রাত্রি দশটা থেকে সাড়ে দশটা নাগাদ এই মর্মান্তিক দূর্ঘটনা টি ঘটে ঘটনাস্থলেই মারা যান ঐ তৃণমূল নেতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *