
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে প্রাক্তন সাংসদ তথা দাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এর পরেই শনিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যে অনড় থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রাজনীতি করতে হলে ভদ্রভাবে রাজনীতি করতে হবে না হলে বাড়িতে ঢুকে অথবা বাড়ি থেকে বের করে মারা হবে, এই বক্তব্যের পর এই দিন দিলীপের বাংলোর সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা, যদিও সেই সময় বাংলাতে ছিলেন না দিলীপ ঘোষ, পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপি, কার্যত বাকদন্ডে জড়িত হয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শুরু হয় চাপা উত্তেজনা, কিছুক্ষণের মধ্যেই সেই পরিস্থিতি শান্ত হওয়ার পর নিজের বাংলয় ফেরেন দিলীপ ঘোষ, তিনি আবার স্পষ্ট করে দেন এইসব ছ্যাঁচড়া লোকেদের মেরে হাত গন্ধ করবেন না দিলীপ ঘোষ, আমার বক্তব্য হচ্ছে রাজনীতি করতে হলে ভদ্রভাবে করুন, সাংসদ আপনাদের পৌরসভা আপনাদের সব জায়গায় চুরি করে খাচ্ছেন আপনারা, আমরা পারি প্রত্যেক নেতার বাড়ির সামনে ধরনা দিতে, কিন্তু তাতে শোভা হবে না, আমি শুনেছিলাম ওনারা আমার বাড়ির সামনে ধরনা দেবে, আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে তাড়াতাড়ি ফিরে এলাম তাদের স্বাগত জানাবো বলে, পাশাপাশি তিনি অভিযোগ তোলেন আমাদের কর্মীদের গায়ে হাত তুলে দেওয়া হয়েছে সেটা আইনি আওতায় আনা হবে।












Leave a Reply