বড়সড়ো পথদুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝায় টুরিস্ট বাস!কমবেশি করে আহত হল চালক সহ দুইজন,চাঞ্চল্য কেশিয়াড়ির কলাবনি জাতীয় সড়কে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বড়সড়ো পথদুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝায় টুরিস্ট বাস! কমবেশি করে আহত হল চালক সহ আরো দুইজন, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার অন্তর্গত কলাবনি ১৬ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, গত ১৮ই মার্চ পশ্চিম বর্ধমান থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিল একটি টুরিস্ট বাস। পুরী থেকে ফেরার পথে সোমবার ভোরে কলাবনির কাছে জাতীয় সড়কে আচমকা একটি পিকআপ ভ্যান ব্রেক মারলে দ্রুত গতিতে থাকা যাত্রী বোঝাই টুরিস্ট বাস পিকআপ ভ্যান এর পেছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হন টুরিস্ট বাসের চালক সহ দুজন। বাসে থাকা যাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি। পথদুর ঘটনার ফলে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনা গ্রস্ত বাসটিকে উদ্ধার করে যানজট মুক্ত করা হয় জাতীয় সড়ক। বাসটি দ্রুত গতিতে থাকা এবং চালকের ঘুম চলে আসায় এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে টুরিস্ট বাসের অধিকাংশ যাত্রীদের অভিযোগ পুলিশের দিকে,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *