
নিজস্ব সংবাদদাতা, সব খবর:- বড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা
আজ সকাল সাড়ে দশটা নাগাদ শলপ মোড়ের কাছে একটি দাহ্য পদার্থ (অ্যাসিডো ও পাউডার) ভর্তি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। গাড়ি চালক তখন গাড়িতে ছিলেন না। তারা পাশে কোন দোকানে চা খেতে গিয়েছিলেন বলে জানান। আওয়াজ শুনে এসে, তাদের গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা দাহ্য পদার্থ গুলি গাড়ি থেকে নামিয়ে নেন। তারপর গাড়িতে
আগুন জ্বলতে থাকে।
ভাগ্যক্রমে গাড়িটি দাঁড় করানো থাকায়, আগুন বেশি ছড়াতে পারেনি। তাই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়, তা না হলে বড় বিস্ফোরণ ঘটতে পারতো বলে এলাকার মানুষ জানাচ্ছেন।












Leave a Reply