
হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি থানার আই সি মাননীয় শ্রী শীরশেন্দু দাস,বালুরঘাট পৌর সভার পৌরপিতা অশোক কুমার মিত্র, বিশিষ্ট সমাজসেবী মফিজ উদ্দিন মিঞা, আশুতোষ সাহা, গনেশ সাহা, সুনীল বিশ্বাস সহ বিশিষ্ট অতিথি বৃন্দ। কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন লস্করপুর হাফেজিয়া নিজামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি মৌলানা মজিবুর রহমান সাহেব।আপনজন সমাজসেবী সংগঠন এর কর্ণধার সাইফুল আলম রানা বলেন যে, রমজানে যেমন আমরা মুসলিম সম্প্রদায়ের রোজাদারদের মধ্যে নতুন বস্ত্র ও ঈদের তোহফা বিতরণ করা হয় । তেমনি শারদীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাবে সক্ষম ও অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে জেলার সেরা পুজো মন্ডপ গুলি পরিদর্শন করানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে রক্ত দান শিবির করা হয়।এছাড়াও সারা বছরই নানারকম সমাজ সেবা মুলক কাজ করা হয়।আজকে ৭০ জন রোজাদার ব্যক্তির মধ্যে ঈদের উপহার (তোহফা) তুলে দেওয়া হয়।আগামীতে এই সংখ্যা আরও বেশি যাতে হয় সেই চেষ্টায় করবে আপনজন সমাজসেবী সংগঠন এর প্রত্যেকটি সদস্য।












Leave a Reply