
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে হাসপাতালে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। সমস্যায় রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের । ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এমতো অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি তুলছেন রোগীর পরিজনেরা। যদিও বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার।
প্রসঙ্গত, জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার বহু মানুষজন চিকিৎসা পরিষেবা নিতে আসে গঙ্গারামপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে। আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে জলের সমস্যায় রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। প্রতিদিন কয়েক হাজার মানুষজন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলে ও হাসপাতাল চত্বরে নেই কোন পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এদিকে গরমের শুরুতেই হাসপাতাল চত্বরে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনেরা। যদিও বিষয়টি পরিবর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার। খুব দ্রুত হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।












Leave a Reply