
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে উপস্থিত বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জীকে বাদ দিয়েই সেনা জাওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপক মিছিলের আয়োজন দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির ৷ বিজেপির গোষ্ঠী কোন্দল সমস্যার কারনে জেলা স্তরের কর্মীসুচী এবার জেলা হেডকোয়ার্টার মেদিনীপুর ছেড়ে আয়োজন করতে হল খড়্গপুরে ৷ যেখানে ছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষের অনুগামীরাই ৷ সেখানে কয়েকশো মিটার দুরে হিরন উপস্থিত থাকলেও তাকে ডাকাই হয় নি৷ এই প্রসঙ্গে হিরন চ্যাটার্জী দিলীপ ঘোষকে ঝাঁঝাঁলো আক্রমন করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চ্যাটার্জী ৷ বললেন- “আমি আধার, ভোটার,পাসপোর্টে খড়্গপুরের,এখানেই থাকি ভাড়া দিয়ে৷ উনি এখানকার নয়ই,থাকেন রেলের বাংলোতে,যার কাছে মমতা বন্দোপাধ্যায় নিষ্কলঙ্ক ৷”
পাল্টা দিলীপ ঘোষের জবাব- “দিলীপ ঘোষ এখানকার বাসিন্দা,এখানেই ছিল এখানেই থাকবে ৷ কারও কথায় কিছু যায় না ৷ কে দল ছাড়বে, কোথায় তৃণমূলের অপিসে চা খাবে তার দায় কি দল নেবে ৷ কেনো ডাকা হচ্ছেনা সেটা বুঝুক ৷ ”












Leave a Reply