
বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- অপারেশন সিঁদুর এর সাফল্যে ভারতীয় সেনাদের সন্মানে বালুরঘাটে তিরঙ্গা যাত্রা। বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মিছিলের সামনের সারিতে সস্ত্রীক সুকান্ত মজুমদারকে দেখা যায়। এছাড়াও জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুর এর বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব ও উপস্থিত ছিলেন। তেরঙ্গা যাত্রায় সেনাবাহিনীর ব্যবহৃত ব্রহ্মস মিসাইল, আকাশ মিসাইল সহ বিভিন্ন অস্ত্রের মডেল প্রদর্শিত হয়।
সুকান্ত মজুমদার জানান, ভারতের বীর সেনাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে রাজ্য জুড়ে যে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় দলীয় ব্যানার ছাড়া। এদিন বালুরঘাটে ও তেরঙ্গা যাত্রা করা হয়।












Leave a Reply