ভালুকা সভাকক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলো জামালপুর গ্রাম পঞ্চায়েত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচ নং জামালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা সভা কক্ষে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী বর্মন, উপ-প্রধান প্রণব মাহাতো, গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মাহাবুর রহমান মোল্লা, সেক্রেটারি মদন বর্মন, নির্মাণ সহায়ক সিদ্ধার্থ শংকর ঘোষ, এ ছাড়াও ISGP-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আজকের এই সম্বর্ধনা কর্মসূচিতে মূলত মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় এর মাধ্যমিকের ৬ জন ও উচ্চমাধ্যমিকের ছয়জন কৃতিদের সংবর্ধনা দেওয়া হলো। মূলত তাদের ফুলের তোড়া,সিড পেন, লেদারের উন্নত মানের কভার ফাইল ও শংসাপত্র।

মাধ্যমিকে কৃতি বৈশাখী দাস, রিয়া সরকার, রচনা পাহান, কৌশিক সরকার, সুদীপ মাহাতো, অনময় শীল ও উচ্চ মাধ্যমিকের কৃতি বিশাল দাস, জয় হেমরম, প্রকাশ মাহাতো, অনামিকা পাহান, কাকলি দাস, রুপা মন্ডল দের সংবর্ধনা দেওয়া হয়।

এ সংবর্ধনা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা এবং আগামীতে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে বলে জানান কৃতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *