পুরীতে সুদর্শন চক্র, হুগলি জেলা শ্রীরামপুর মাহেশে ৬২৯ বছরে পদার্পণ করে আজ নীলচক্র স্থাপন করা হলো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- আজ ছিল সেই দিন যেদিন থেকে হুগলিবাসী আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল নীল চক্র কখন হোম যজ্ঞের মাধ্যমে স্থাপন করা হবে। এই শ্রীরামপুর মাহেশের প্রধান সেবাইত পিয়াল অধিকারীর তত্ত্বাবধানে আজ ১০ জন ব্রাহ্মণের দ্বারা সারা দিন হোম যজ্ঞের মাধ্যমে এবং হরে কৃষ্ণের উচ্চকণ্ঠের নাম নিয়ে নিল চক্র স্থাপন করলেন পুরোহিতদের মাধ্যমে। আজ ভক্তদের ভিড় ছিল দেখার মতন সকলেই আজ হরিনাম উচ্চকণ্ঠে নাম নিয়ে তারা প্রভু জগন্নাথ দেবের কাছে গান গাইতে লাগলেন আর আর একদিকে সেই নীল চক্রকে 10 জন ব্রাহ্মণ হোম যজ্ঞের মাধ্যমে শক্তি বাড়িয়ে দিলেন। আমরা একবার শুনে নেব যখন নীলচক্র মন্দিরের ওপরে উঠছে সেই সময় প্রধান সেবাইত পিয়াল অধিকারী এই তেজস্বী নীল চক্র নিয়ে কি বললেন আমরা অবশ্যই শুনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *