
বালি, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দ নামটা শুনলেই আমাদের মন যেন ভক্তি শ্রদ্ধায় ভরে যায়,যেমন বেলুড়মঠ ,দক্ষিনেশ্বর ,আদ আদ্যাপিঠ ইত্যাদি কত ভক্তি শ্রদ্ধার মন্দিরের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে ,আর এই মহান ব্যক্তির ছবিটি এমন জায়গায় টাঙানো হয়েছে সেটা বালি হল্ট বাস স্টপেজের সামনেই খুব ভালো কিন্তু এখন সেই জায়গা টার অবস্থা নোংরা আবর্জনায় ভর্তি হয়ে উঠছে দিন দিন , জায়গা টা পরিষ্কার করার কোনো বালাই নেই । খালি জলের বোতল, পানের পিক, থুতু, চিপস খালি প্যাকেট আরো নানা নোংরা জিনিস। যখন স্বামী বিবেকানন্দের জন্মদিন মৃত্যু দিন আসে সেটা সরকার থেকে বিরোধী সবাই পালন করেন কিন্তু যদি সত্যি এতো ভক্তি হয় ওনাদের তাহলে কেন দেখা দিচ্ছে এই চিত্র বালি হল্ট বাস স্টপেজের সামনে।












Leave a Reply