বন্যার আগে বালুরঘাটের আত্রেয়ী কলোনিতে বাঁধের কাজ শুরু হতে চলেছে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – বন্যার আগে বালুরঘাটের আত্রেয়ী কলোনিতে বাঁধের কাজ শুরু হতে চলেছে। এদিন আত্রেয়ী কলোনির ওই এলাকার পরিদর্শন করতে যান সেচ দপ্তরের আধিকারিকসহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।

বালুরঘাটের আত্রেয়ী নদীতে এসে মিশেছে ডাঙ্গা খাঁড়ি। বিস্তীর্ণ সেই নিঁচু এলাকাতে গড়ে উঠেছে আত্রেয়ী কলোনি। প্রতি বছর বর্ষার মরসুমে এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ধ্বসে পড়ে খাঁড়ি সংলগ্ন বাড়ি। এলাকায় বাঁধের জন্য বারবার বালুরঘাট পৌরসভার কাছে দাবি জানিয়েছে। বালুরঘাট পৌরসভা বিষয়টি রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর কে জানানোর পর সেচ দপ্তরের মাধ্যমে এলাকায় বাঁধ নির্মাণের অর্থ বরাদ্দ হয়েছে বলে জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এলাকায় বাঁধের প্রয়োজনীয়তার কথা রাজ্যকে জানানোর পর শেষ দপ্তরের মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকার কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত এলাকায় ওই বাঁধের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *