সোশ্যাল মিডিয়ায় বিজেপির লেটার হেড প্যাডে চিঠি পোষ্টের ঘটনায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সোশ্যাল মিডিয়ায় বিজেপির লেটার হেড প্যাডে চিঠি পোষ্টের ঘটনায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী।

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি বদলের ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি কে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী চিঠিটি কে ফেক বলে জানিয়েছেন।
তিনি জানান, সুকান্ত মজুমদারকে দুর্নাম করতে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিকে দুর্নাম করতে এই ফেক চিঠি স্যোশাল মিডিয়ায় দেওয়া হয়েছে।
চিঠিতে দেখা গিয়েছে জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর প্যাড, মেইল এড্রেস স্বরূপ চৌধুরীর রয়েছে। অথচ, সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে বহুদিন আগের সভাপতি বিনয় বর্মনের। স্বরূপ চৌধুরীর অভিযোগ, প্যাড এবং স্বাক্ষর দুটোই জাল করা হয়েছে। সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে দুর্নাম করতেই ফেক চিঠি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র এই কাজ করছে। তাদের খুঁজে বের করতেই এদিন পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *