হিন্দু দেবদেবীদের মন্দিরে দুষ্কৃতী দ্বারা আক্রমণের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি মশাল মিছিলের আয়োজন করে।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ির চল্লিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটিয়াশাল এলাকায় হিন্দু দেবদেবীদের মন্দিরে দুষ্কৃতী দ্বারা আক্রমণের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি মশাল মিছিলের আয়োজন করে। এই মিছিলটি দক্ষিণ একটিয়াশাল থেকে শুরু হয়ে হাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বটতলায় এসে শেষ হয়। এই কর্মসূচির মাধ্যমে তারা মন্দিরে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *