
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার সকালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ড একটি প্যাথলজিক্যাল ল্যাব ও একটি সেলুন দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। এদিকে খবর পেয়ে বীরপাড়া দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার প্রকৃত কারন জানা যায়নি।












Leave a Reply