
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রবিবার কালচিনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কালচিনি এলাকায় সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচিতে কালচিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এলাকার বাসিন্দা, ব্যবসায়ী সমিতির সদস্য-সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এদিন কালচিনি চৌপথি সংলগ্ন বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালানো হয়। বিশেষ করে সড়কের উপর পড়ে থাকা বালি, পাথর ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ও চৌপথি এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়।
পঞ্চায়েতের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগামীদিনেও এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।












Leave a Reply