২১ শে জুলাই এর সমর্থনে জটেশ্বরে দেওয়াল লিখন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২১ শে জুলাই এর সমর্থনে জটেশ্বরে দেওয়াল লিখন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার ওই দেয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে। প্রধান বক্তা হিসেবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ২১শে জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটার বিভিন্ন এলাকায় দেয়াল লিখন করা হয় বলে জানান, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *