২১ জুলাই শহিদ দিবস সমাবেশে যোগ দিতে জটেশ্বর থেকে রওনা তৃণমূল কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – প্রতি বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করেছে। এই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিতে শুরু করেছেন দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা।
তারই অংশ হিসেবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর এলাকা থেকেও রওনা দিয়েছেন তৃণমূলের একাধিক কর্মী ও সমর্থক। শুক্রবার সকালে ফালাকাটা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশে ট্রেনে ওঠেন তাঁরা। দলের পতাকা, পোস্টার ও উজ্জ্বল মুখে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
তাঁরা জানিয়েছেন, প্রতি বছর এই শহিদ দিবসের সভা তাঁদের কাছে এক আবেগের বিষয়। শহিদদের স্মরণ ও নেত্রীর বার্তা শোনার জন্য তাঁরা দূরদূরান্ত পাড়ি দেন কলকাতায়। এবছরও সেই আন্তরিকতা ও উদ্দীপনা নিয়ে তাঁরা অংশ নিচ্ছেন শহিদ দিবসের এই ঐতিহাসিক কর্মসূচিতে।
স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন রওনা দেওয়ার সময়। তাঁরা জানান, দলের নেতৃত্বের নির্দেশ মেনে এবং শহিদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে জটেশ্বর সহ গোটা এলাকার কর্মীরা উচ্ছ্বসিতভাবে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *