
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জমিতে কাজ করতে যাওয়াই হল কাল! আচমকা বজ্রপাতে প্রাণ হারালেন এক কৃষক। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় জানা গিয়েছে, মৃত ননি গোপাল গোপ। এদিন বিকেলে তিনি জমিতে কাজ করছিলেন সে সময় আচমকা প্রবল বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই বাজ পড়ে। তখনই গুরুতর জখম হন। দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ননি গোপালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।












Leave a Reply