বিশ্বনবীর জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহরজুড়ে উচ্ছ্বাস।

মুর্শিদাবাদ, নিজস্বসংবাদদাতা:- আজ বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে গোটা শহরজুড়ে পালিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা, খিদিরপুর, কানিপুর, দরবেশপাড়া সহ আশপাশের বহু গ্রামের মানুষ দল বেঁধে এই শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পথে পথে স্থানীয় মানুষ দাঁড়িয়ে নবীর জন্মদিনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। নানা রঙের সাজসজ্জা, পতাকা, আলোকসজ্জায় ভরে ওঠে পুরো এলাকা।

আজকের দিনে নবীর গুণগানে যুবক থেকে প্রবীণ সবাই ধর্মীয় ভক্তি ও আনন্দঘন আবহে সম্পূর্ণ শহর এক ভিন্ন মাত্রা পায়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরই এভাবে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *