মুর্শিদাবাদের ধাত্রীগ্রাম সম্প্রীতির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মুর্শিদাবাদের ধাত্রীগ্রাম সম্প্রীতির পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত বছর আগে স্থানীয় যুবক রেজাউল ইসলাম মোল্লা ও অন্য যুবকদের উদ্যোগে শুরু হওয়া এই পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ ও মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন। মন্ত্রী বলেন, মন্ডপে আগতদের সঠিকভাবে গ্রহণ করা এবং প্রসাদ বিতরণে সমানভাবে সকলকে প্রথমে দেওয়া উচিত, যাতে মা দুর্গা সন্তুষ্ট হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *