সামাজিক মাধ্যমে তিনি পরিচিত গরিবের বন্ধু হিসেবে পরিচিত ভাইরাল নেট দুনিয়াতে।

মালদ, নিজস্ব সংবাদদাতাঃ া: সামাজিক মাধ্যমে এখন তিনি ভাইরাল গরিবের বন্ধু হিসেবে। কোন অসহায় দুঃস্থ মানুষের চিকিৎসা হোক, কোন ধর্মীয় অনুষ্ঠান হোক বা কোন ক্রীড়া প্রতিযোগিতা। প্রত্যেক জায়গায় বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। মালদার হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী। এখন এলাকায় তার নাম গরীবের বন্ধু মতিউর রহমান। সামাজিক মাধ্যমেও ওই নামে পরিচিত। এবার হরিশ্চন্দ্রপুরের মালিপাকর এলাকায় এক বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করলেন তিনি। যেখানে প্রায় হাজার মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। পরবর্তীতে তাদের যা চিকিৎসার প্রয়োজন। সমস্ত দায়িত্ব নিচ্ছেন মতিউর রহমান। শুধু তাই নয় হরিশ্চন্দ্রপুরে এরকম আরো ৩০ টি ক্যাম্পের আয়োজন করার উদ্যোগ নিচ্ছেন তিনি। এছাড়াও তার ব্যক্তিগত উদ্যোগে একটি হাসপাতাল করছেন তিনি।যেখানে পরবর্তীতে গরীব মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।এর আগে হরিশ্চন্দ্রপুর এলাকায় সরকারি হাসপাতালের বেহাল দশা সামনে এসেছে। গরিব দুঃস্থ মানুষ সঠিকভাবে পান না চিকিৎসা। এরকম অনেক দুস্থ মানুষ এদিন আসেন। উপকৃত হন। ধন্যবাদ জানান মতিউর বাবু কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *