বালুরঘাটে মহেশ পারখের উদ্যোগে ১২ ঘণ্টার বিশেষ SIR ক্যাম্প, উপচে পড়া ভিড়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ রবিবার ছুটির দিনে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে তার জনসংযোগ কার্যালয়ে ওই ওয়ার্ডের জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের জন্য সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী একদিনের স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিয়মিত জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ চলার পাশাপাশি ওই ওয়ার্ডের জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের সুবিধার জন্য গীতাঞ্জলি মার্কেট ও রেনেসাঁস ক্লাব এলাকাতে ২০০২ সালের তৎকালীন ভোটারদের নামের তালিকা ফ্লেক্সে ব্যানারের মাধ্যমে টাঙানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *