
নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর : – ভারতরত্ন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে একতা যাত্রার আয়োজন করছে দক্ষিন দিনাজপুর। এই বিশেষ কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে ২ জন করে যুব প্রতিনিধিকে বেছে নেওয়া হবে। এদের মূল কেন্দ্র থেকে এদের নিয়ে যাওয়া হবে গুজরাটের সর্দার প্যাটেলের জন্মস্থানে করমসাদে। সেখান থেকে গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ পদযাত্রায় তারা অংশগ্রহন করবে। রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।তিনি আর ও জানান এই জেলায় ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর এই তিনদিন জেলার তিনজায়গা থেকে এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে। তার কথায় তিন দিনের জন্য ৩ থেকে ৫ কিলোমিটার করে পদযাত্রা করা হবে। এই পদযাত্রা যাবে সমস্ত বিধানসভার মধ্য দিয়ে।১৭ তারিখ মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত, ১৮ তারিখ পাগলিগঞ্জ থেকে পতিরাম চৌরংগী মোর পর্যন্ত এবং ১৯ তারিখ হরিরামপুরের ধূমসাদীঘি থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড অবদ্ধি এই একতা যাত্রা অনুষ্টবিত হবে। তার দাবি দেশের ঐক্যতা বজায় রাখার পাশাপাশি যুবসমাজের জন্য মাদকমুক্ত ভারতের অঙ্গীকার, স্বদেশী পণ্য গ্রহণের প্রচারের জন্য প্রচুর মানুষ এই অংশগ্রহন করবেন।এই একতা মার্চে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে জেলা জুড়ে বলে আশা সংগঠকদের।












Leave a Reply