
মালদা, নিজস্বসংবাদদাতাঃ-গত পাঁচদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ তিন বছরের শিশুকন্যার হদিশ পেতে অবশেষে নামানো হল পুলিশের ডগ স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালানো হল নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সাত সকালে এমনটাই ছবি নজরে এল মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলা এলাকায়। উল্লেখ্য, গত শুক্রবার লীলারামটোলার বাসীন্দা, পেশায় কৃষক মনোজ মন্ডলের পাঁচ বছরের শিশুকন্যা ঋষিকা মন্ডল জমি থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারবর্গ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার কোন হদিশ না পাওয়ায় ওইদিনই মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরী করেন। ডায়েরী পেয়ে পুলিশ পরপর দুদিন গোটা গ্রাম সহ আশপাশের সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায়। সেই সঙ্গে তদন্ত জারি রেখে। কিন্তু ছোট্ট ঋষিকার এখনও কোন হদিশ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েন পরিবারবর্গ। এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিশ পেতে মঙ্গলবার সাত সকালেই লীলারামটোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড। মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াডের টিম এনে মোথাবাড়ি থানার পুলিশ এলাকার আনাচে-কানাচে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের সমস্ত জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশুকন্যার কোব হদিশ পাওয়া যায়নি বলে খবর।












Leave a Reply