
দেবাশীষ পাল মালদা,- — আবারো গুলির ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের বালুগ্রামে। পরপর ২ রাউন্ড গুলির আওয়াজে ত্রস্ত হয়ে পড়ে সমগ্র এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এলাকার যুবক ওবায়দুর শেখের বাড়ির জানালার দিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে তখন বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর বৃদ্ধা মা। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। হামলার সময় বাড়ির মালিক ওবায়দুর শেখ বাইরে ছিলেন। হঠাৎ গুলির শব্দে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও প্রতিবেশীরা নিরাপত্তার জন্য চারদিকে ছুটোছুটি শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশবাহিনী। পুলিশ বাড়ি থেকে দুটি গুলির খোল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান— নির্দিষ্ট লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
কিছুদিন শান্ত থাকার পর ফের এমন গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, আবার কি অশান্তির দিকে হাঁটছে কালিয়াচক? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।












Leave a Reply