
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- গ্রিন ফালাকাটা, ব্রাইট ফালাকাটা’—এই স্লোগানকে সামনে রেখে ফালাকাটা শহরকে আরও আলোকোজ্জ্বল ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হল বুধবার রাতে। ফালাকাটার মেইন রোডের জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে এই প্রকল্পের শুভ সূচনা হয়। এই উপলক্ষে ওই গুরুত্বপূর্ণ মোড়টির নতুন নামকরণ করা হয়— ‘ফালাকাটা সেন্টার স্কয়ার’।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। নতুন বছরকে স্বাগত জানাতে ফালাকাটা পুরসভার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। গান, নৃত্য ও আলোর সাজে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।












Leave a Reply