
কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- বুধবার রাতে গয়েশপুর ১৭ নম্বর ওয়ার্ডে বেআইনি জুয়ার আসরে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। উদ্ধার হয়েছে নগদ ৪,৯৪০ টাকা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জুয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। সম্প্রতি গয়েশপুরে ফের সাট্টা-জুয়া মাথাচাড়া দেওয়ায় প্রশাসনের কাছে অভিযান চালানোর দাবি জানিয়েছিলেন বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।












Leave a Reply