লোকসভা নির্বাচনের গাড়ির বিল বকেয়া, জেলাশাসকের কাছে দাবি স্মল ভেহিক্যালস অনার্স অ্যাসোসিয়েশনের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা নির্বাচনে প্রশাসনের কাজে ব্যবহৃত ছোট গাড়ির বিল দীর্ঘদিন ধরে বকেয়া থাকার অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হল স্মল ভেহিক্যালস অনার্স অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের পক্ষ থেকে একাধিক গাড়ির মালিক জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে বকেয়া বিল মেটানোর দাবি জানান।
সংগঠনের দাবি, মোট ৫৬ জন ছোট গাড়ির মালিকের প্রায় ১ কোটি টাকার বিল এখনও বকেয়া রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিল না মেলায় গাড়ির মালিকরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে শুনে অতিরিক্ত জেলা শাসক এবং নির্বাচন ওসিকে দ্রুত বিল প্রদানের নির্দেশ দেন। প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও, সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে— নির্দিষ্ট সময়ের মধ্যে বিল মেটানো না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা গাড়ি দিতে বাধ্য হবেন না।
গাড়ির মালিকদের এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *