ফালাকাটার ক্ষীরেরকোটে বাড়িতে অবাধে গাঁজা চাষ, পুলিশের অভিযানে নষ্ট ২০টি গাছ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বাড়িতে অবাধে চলছিলো গাঁজা চাষ। অবৈধভাবে গজিয়ে ওঠা এই গাঁজার গাছ নষ্ট করতেও রেয়াত করল না পুলিশ। দা’য়ের কোপে কেটে দিল একের পর এক গাছ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোট এলাকায়। জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেবের নেতৃত্বে পুলিশ বাহিনী ক্ষীরেরকোট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রোপণ করা প্রায় ২০টি গাঁজা গাছ কেটে পুড়িয়ে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *