
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- SIR- এর ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে।
এদিন দুপুরে বালুরঘাটের বিজেপি নেতা তথা বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার, বিজেপি জেলা সহ সভাপতি পূর্ণিমা মহন্ত, বিজেপির বালুরঘাট শহর সভাপতি সমীর প্রসাদ দত্ত মহকুমা শাসকের দপ্তরে যান অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে।
অপরদিকে, তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি সুভাষ চাকী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ তৃণমূলের অন্যান্যদের বিরুদ্ধে সেই ফর্ম জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বিজেপির অভিযোগ, মহকুমা শাসকের দপ্তরে জমা দিতে গেলে, সেখানে বিরোধী দলের নেতা কর্মিরা মহকুমা শাসকের ঘরে দীর্ঘক্ষণ বসে থেকে, মহকুমা শাসকের কাছে আমাদের ফর্ম জমা দিতে ব্যাঘাত ঘটায়।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক একজন একটি ফর্ম জমা দিতে পারবেন। একজন একসাথে অনেকগুলি ফরম জমা দিতে পারবেন না।
দুপক্ষই নিজের অবস্থানে থাকায় বালুরঘাট মহকুমা শাসক দপ্তরে আপাতত ফরম সেভেন জমা নেওয়া বন্ধ রয়েছে। ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে প্রসাদের বিশাল পুলিশ বাহিনী রয়েছে।












Leave a Reply