মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছায় পাশে কুমারগঞ্জের বিশিষ্টজনেরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে ও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত কুমারগঞ্জ ব্লকে প মাধ্যমিক রীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উদ্যোগী কুমারগঞ্জ ব্লকের বিশিষ্টজনেরা। সোমবার এই বিশিষ্টজনদের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের শুভকামনায় উপস্থিত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মাফিজুদ্দিন মিয়া, এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী সাহেনসা মোল্লাসহ অন্যান্য বিশিষ্ট দলেরা । কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের সামনে এই ব্যক্তিবর্গ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল পেন ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভকামনা জানায়। পাশাপাশি জীবনের প্রথম বড় পরীক্ষায় তাদের টেনশন দূর করতে তাদের বর্ষা যোগায়।জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের আজ জীবনের প্রথম বড় পরীক্ষা তাই তাদের সাফল্য কামনা করে আমরা যারা কুমারগঞ্জ ব্লকের শিক্ষানুরাগী মানুষজন রয়েছে তারা কুমারগঞ্জ হাইস্কুলের সামনে এসে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা জানালাম। তাদের হাতে কলম, ফুল ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভকামনা করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *