বিশ্ব জলাভূমি দিবসে জলচর পাখি রক্ষার অঙ্গীকার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২ রা ফেব্রুয়ারী বিশ্ব জলাভূমি দিবস। সেই উপলক্ষে এক বিশেষ আলোচনা হলো অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে। সেখানে অন্যান্য পাখির সঙ্গেই জলচর পাখি দেখিয়ে বিশেষ বার্তাও দেওয়া হলো। অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাখির ছবি দেখালেন পাখি প্রেমী চিন্ময় তালুকদার। আজ দেখানো হলো সাদা বুক মাছরাঙা, সাধারণ মাছরাঙা( কমন কিংকিশার),পাইড কিংফিশার, রিভার ল্যাপউইং ইত্যাদি। এছাড়াও অন্যান্য স্থলচর পাখিও দেখানো হয়।
পাখিদের সম্পর্কে বিস্তারিত জেনে দিয়া দেবনাথ, সুজিত দেবনাথরা বলে ‘ এতদিন এই পাখি গুলিকে দেখতাম কিন্তু সঠিক নাম জানতাম না। আমরা পাখিদের ভালোবাসবো, প্রকৃতির বন্ধু হবো এই অঙ্গীকার করছি।
অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের পক্ষ থেকে উদ্যোক্তা শিক্ষক পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল জানান ‘শিক্ষার্থীদের জলাভূমি ও প্রকৃতির বন্ধু করতেই এই উদ্যোগ ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *