দক্ষিণ দিনাজপুরে বাড়ছে সাইবার অপরাধ, ৫৫ কেসের মধ্যে ৪২টির সমাধানে সাফল্য পুলিশের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলায় প্রতিবছরই বাড়ছে সাইবার ক্রাইম এর ঘটনা। ২০২৫ সালের তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার ৫৫ টি কেস দায়ের হয়েছে। এরমধ্যে ৪২ টি কেসের সমাধান করেছে তথ্য দিনাজপুর জেলা সাইবার ক্রাইমের পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সম্মেলন করে দাবি করেন ৫৫ টি কেসের মধ্যে ৪২ টি ডায়াল করা মামলা সমাধান করা হয়েছে।অ্যারেস্ট করা হয়েছে অপরাধীকে। জেলা সাইবার ক্রাইমের অপরাধ তদন্তে নেমে 106 টা রেড করেছে পুলিশ 79 টি রেড হয়েছে জেলার বাইরে ও দেশের বিভিন্ন প্রান্তে। খোয়া যাওয়া প্রায় তিন কোটি টাকার মধ্যে লক্ষ কোটি 5 লাখ টাকা উদ্ধার হয়েছে এবং তা অভিযোগকারী কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *