
পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মঙ্গলবার দিন দুপুর নাগাদ পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে পুরুলিয়াতে এই প্রথমবার চালু হল অটোমেটিক সিগন্যাল।
এই অটোমেটিক সিগন্যাল অনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ফিতে কেটে পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ পুরুলিয়া জেলার এক ঝাঁক পুলিশ অফিসাররা। পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানাই দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরে ছিল নিত্যদিনের যানজটের সমস্যা। সংকীর্ণ রাস্তা লাগামছাড়া যানবাহনের সমস্যা, রিক্সা থেকে শুরু করে টোটো ও ফুটপাতের অভাবে পড়তে হত সাধারণ মানুষকে। তাই অধিকাংশ জায়গাতে পুরুলিয়া শহরে সিগন্যালের ব্যবস্থা ছিল না, এছাড়া ট্রাফিক মোড়ে ঠিক রকম সিগন্যালের ব্যবস্থা ছিল না। তাই আজ মঙ্গলবার দিন অটোমেটিক ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হল। এছাড়া ট্রাফিক সিগন্যাল ভাঙ্গলে জনগণকে দিতে হবে জরিমানা। এছাড়া পুরুলিয়া জেলার মানুষকে সচেতন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হল হেলমেট। এছাড়াপুরুলিয়ার জেলার মানুষের যেন সিগন্যাল ব্যবস্থাকে আরো উন্নত করা হবে বলে জানায় পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।












Leave a Reply