
নিজস্ব সংবাদদাতা, উজ্জ্বল ভৌমিক, কাঁচরাপাড়া: রাজ্যে কর্মসংস্থানের অভাব এবং শিক্ষিত যুবক-যুবতীদের বেকারত্বের অভিযোগ তুলে সরব হলো বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ছাত্র-ছাত্রীদের সই সংগ্রহ করে সেই দাবি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘চাকরি চাই তো বাংলায় বিজেপি চাই’ অভিযান শুরু করল তারা।
কর্মসূচির মূল বিষয়:
বিজেপি যুব মোর্চার দাবি, রাজ্যজুড়ে যোগ্য প্রার্থীরা পড়াশোনা শেষ করে ঘরে বসে আছেন, কিন্তু কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই পরিস্থিতির প্রতিবাদেই আজকের এই কর্মসূচি।
আজ কাঁচরাপাড়া কলেজের সামনে একটি বিশেষ লিফলেট রাখা হয়। কলেজের ছাত্র-ছাত্রীরা তাতে সই করে নিজেদের কর্মসংস্থানের দাবি জানান।
সই করা সেই কাগজগুলো একটি নির্দিষ্ট ব্যালট বক্সে জমা করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগৃহীত স্বাক্ষর সম্বলিত ব্যালট বক্স সরাসরি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।












Leave a Reply