
মালদা, নিজস্ব সংবাদদাতা:- লক্ষী ভান্ডারে সংসার চলে না। স্বামীর জন্য ছেলের জন্য কাজ চাই।তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না। এমন অভিযোগ তুলে প্রায় চার থেকে পাঁচশো পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের।লক্ষীর ভান্ডারে সংসার চলে না। সংসার চালানোর জন্য বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। সেখানে হেনস্থার শিকার হচ্ছে। অনেকে আবার মারা যাচ্ছে। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না। এমন অভিযোগ তুলে প্রায় চার থেকে পাঁচশো পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের। মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় এই যোগদান সভা হয়ে গেল। রতুয়া ১ নং ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয়ে গেল। বিশেষত এলাকার তৃণমূল সমর্থিত মহিলারা ও তৃণমূল সমর্থক পুরুষরা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করল।












Leave a Reply