SIR শুনানিতে ডাকা হল কেন্দ্রের পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধানকে, নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নিজাম আলী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধানকে SIR শুনানিতে ডাক। হেয়ারিং সেন্টারে এসে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি।পূর্ব পুরুষ সহ বর্তমান ২৪ টি নথি নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালদার ইংরেজ বাজার ব্লকের মিলকী অঞ্চল প্রধান থাকাকালীন কেন্দ্রীয় সকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেস্ট প্রধানের পুরস্কার পেয়েছিলেন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তরফে নিজাম আলী। তিনি অভিযোগ করে বলেন,’নির্বাচন কমিশন বিজেপির কথায় সাধারণ মানুষকে হয়রানি করছে।মূলত তৃণমূল সমর্থকদের বেছে বেছে নোটিশ দিচ্ছে।’

পাশপাশি কোন দলীয় কর্মীসভা বা জনসভা নয় এবারে এসআইআর শুনানিতে অভিনব উদ্যোগ মালদহের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যে নিজাম আলীর।
। বুথের ভোটারদের জন্য এসআইআর হিয়ারিং শুনানি কেন্দ্রের বাইরে বিরিয়ানির আয়োজন। হয়রানি নয় সুষ্ঠুভাবে ভোটারদের হেয়ারিং করানোর জন্য নিজেই উপস্থিত হয়ে পরিস্থিতিতে নজর দিয়ে সহযোগিতা করলেন বুথের ভোটারদের। তার এমন উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ শাসক দল থেকে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *