২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি, বংশীহারীতে তৃণমূল সংখ্যালঘু সেলের নতুন ব্লক কমিটি গঠন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর উদ্যোগে সাংগঠনিক সভা ও ব্লক কমিটি গঠন করা হল বুধবার বুনিয়াদপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে।

আগামী ২০২৬ শে রয়েছে ভোটের নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি পালন করে চলেছেন। তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী ও মজবুত করে তুলতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এর নির্দেশে বংশীহারী ব্লকের সংখ্যালঘু সেলের নতুন কমিটি ঘোষণা করা হল। বুধবার সন্ধ্যা নাগাদ বুনিয়াদপুর শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নতুন কমিটি ঘোষণা করা হলো। এদিন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে অনুষ্ঠান শুরু করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের মধ্যে আটকে রাখতে এই কমিটি গঠন করা হয়েছে। এইবকমিটিতে একাধিক নতুন মুখ উঠে এসেছে, যা আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী ও বিস্তারিত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার, জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আলতাবুর রহমান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার জানিয়েছেন আজকে আমরা বংশীহারী ব্লকের সংখ্যালঘু সেলের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আগামী ২০২৬ এর নির্বাচনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ভোট যাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকে সেই চেষ্টাই আমরা করছি যাতে তৃণমূল দলকে শক্তিশালী করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *