
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- সুখবর এনে দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। আগামীকাল শুক্রবার থেকে বালুরঘাট হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে এই ওপিডি বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা অব্দি চালু থাকবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচটায় শেষ টিকিট জারি করা হবে সেই টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তারবাবুরা ও পিটিতে থাকবেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই ওপিটিতে সপ্তাহে দুদিন মেডিসিন, দুইদিন পেডিয়াক্টিক্স এবং দুইদিন গাইনোলজিস্ট ডাক্তার বাবু রোগী দেখবেন। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য জানান জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। তিনি শুক্রবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলন করে জানান DHS স্বপন সরেনের নির্দেশে এবং স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগের স্বাস্থ্য পরিষেবা চালু হতে চলেছে। প্রাথমিকভাবে এই স্বাস্থ্যপরিসেবাটি দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা অব্দি চালু থাকবে। বিকেল ৫ঃ৩০ টায় শেষ টিকিট রোগীদের জন্য জারি করা হবে সেই টিকিট পর্যন্ত রোগী ডাক্তার দেখানোর জন্য উপস্থিত থাকবেন ততক্ষণই এই বহির্বিভাগের পরিষেবা চালু থাকবে। তিনি আরো জানান সপ্তাহের দুদিন মেডিসিন দুদিন পেডিয়াটিক্স গাইনোলজিস্ট ডাক্তার বাবু রোগী দেখবেন প্রাথমিকভাবে। কারণ এই তিনটি বিভাগের ডাক্তার বাবুকে দেখানোর জন্যই রোগীর বেশি হয়। মঙ্গলবার ও শুক্রবার করে মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা এই বহির্বিভাগে রোগী দেখবেন। সোমবার এবং বুধবার পেডিয়াটিক্স বিভাগের ডাক্তারবাবুরা রোগী দেখবেন পাশাপাশি বৃহস্পতিবার এবং শনিবার গাইনোলজিস্ট বিভাগের ডাক্তারবাবুরা রোগী দেখবেন। যদি এই বহিবিভাগের পরিষেবা মানুষের মধ্যে সাড়া ফেলে তাহলে পরিষেবা আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানিয়েছেন।












Leave a Reply