
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার গভীর রাতে ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের পুটিমারি মোড়ে অভিযান চালিয়ে একটি বিশাল কনটেনার ও একটি ছোট চার চাকার গাড়ি-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে জলদাপাড়া সাউথ রেঞ্জ।বন দপ্তর জানিয়েছে, ওই কনটেনার থেকে বিপুল পরিমাণ খয়ের কাঠ উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকারও বেশি। কনটেনারটিকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। দুই গাড়ি মিলিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা।শুক্রবারই ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে। পাচারচক্রের মূল পাণ্ডাদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বন দপ্তর।












Leave a Reply