রোজ ডেতে ভালোবাসার রঙে রাঙা ফালাকাটার বাজার, গোলাপের দামে উর্ধ্বগতি তবু ভিড় উপচে পড়ল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রোজ ডে উপলক্ষে ভালোবাসার রঙে সেজে উঠেছে ফালাকাটার বাজার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিভিন্ন বাজারে শনিবার সকাল থেকেই চোখে পড়েছে গোলাপের সম্ভার। লাল, গোলাপি, হলুদ নানা রঙের গোলাপে ভরে উঠেছে ফুলের দোকান গুলো। গোলাপের দাম আকাশছোঁয়া হলেও তাতে ক্রেতাদের উৎসাহে ভাটা পড়েনি। প্রিয়জনকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে রোজ ডে-তে গোলাপ কিনতেই ভিড় জমিয়েছেন তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সের মানুষ। দোকানিরা জানিয়েছেন, বিশেষ এই দিনে চাহিদা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই গোলাপের দামও বেড়েছে। ভ্যালেন্টাইনস উইকের সূচনা লগ্নেই গোলাপের সৌরভে, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর ফুলের বাজার। ভালোবাসার এই দিনে গোলাপের মাধ্যমেই অনুভূতির আদান-প্রদানে মেতেছে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *